আগাম বার্তা। হাড় হিম করার মতো একটি ভূতের গল্প শুনুন।

 আগাম বার্তা 


প্রত্যেক বছরের মতো এবছর ও অভি বিশ্ব বিজ্ঞান প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে সত্যিই খুব অসাধারণ মেধাবী একজন ছাত্র। গণিত এবং বিজ্ঞানে তার জুড়ি মেলা ভার। মাত্র 20 বছর বয়সে নানান ধরনের যন্ত্র সে আবিষ্কার করেছে। সে কোন যন্ত্র কে অতি উন্নত করার প্রচেষ্টার মাধ্যমে   এমন অনেক যন্ত্র সে বানিয়েছে। বর্তমানে তার চেষ্টা এন্টেনা বিহীন একটি আঙ্গুলের আকৃতির রেডিও বানানো । প্রায় দুই থেকে তিন মাস ধরে সে এই রেডিও টি তৈরি করে কিন্তু সে প্রথমে ব্যর্থ হয়ে যায় কিন্তু সে  আবারো সে এই রেডিও বানানোর কাজ চলায়। অবশেষে সে এই রেডিও বানিয়েই ফেলে।  এই আবিষ্কারে তার পরিবার ও পাড়া প্রতিবেশী রা খুব গর্বিত হয় ।


অভির এই আবিষ্কার তাকে আরও উজ্জীবিত করে। যার কারনে সে আজ সারারাত রেডিও শুনবে।  

রাত 8 টা বাজার সাথে সাথে সে তার ঘরে বসে বসে অপেক্ষা করছিল সেই রেডিও টির  চার্জ হওয়া পর্যন্ত। অবশেষে রেডিওটি চার্জ হওয়ার পর অভি রেডিও টি চালু করে। সে এতটাই উৎসাহিত ছিল যে সে লক্ষ্য করিনি যে ঘড়ির কাঁটায় কটা বাজে। অভি যেইনা রেডিও টি বন্ধ করতে যাবে তখনই রেডিও টি থেকে অদ্ভুদ ধরনের আওয়াজ আসছে প্রথমদিকে  অভি এটা বুঝতে পারিনি তারপরে ভালো করে শুনতে সে বুঝতে পারে কোন এক ব্যক্তি যেনো ফিসফিস করে কিছু কথা বলছে। অভি খুব মনোযোগ দিয়ে সেটি শুনলো কেউ যেন বলছে , “ আজ 19 / 5/ 2005  পাড়ার বুড়ো  দাসু আজ মারবে ” । অভি এটায় বেশি গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পরল।


পরের দিন অভির মা, “কাল সারারাত রেডিও  শুনে আজ বেলা 12 টা পর্যন্ত ঘুমাচ্ছিস ওঠ তাড়াতাড়ি”।

অভি ঘুম থেকে উঠে যখন বসার ঘরে গেল তখন বাইরে থেকে একটা শব্দ শোনা গেল, “যা রে গেল গেল”। অভির বাবা বাইরে থেকে এসে বলে, “পাড়ায় দাসু টা আজ গেল ”। অভি তখন চিৎকার করে বলে “ কি গেল গো বাবা ”। অভির বাবা বলে “ মরে গেছে”।

অভি এটা শুনে একটু অবাক মত হয়ে যায়।


পরদিন আবারও অভি রাত পর্যন্ত রেডিও শুনছে যেন তার এটার প্রতি নেশা হয়ে গেছে। হঠাৎই রেডিও  থেকে স স শব্দ শুরু হয়ে যায় এবং এমন মনে হয় যেন ঘরের আশেপাশে কেউ কাঁদছে অভি ভালো করে শুনে দেখে সেটি ওই রেডিও থেকে আসছে এবং এই গলাটা যেন তার খুব চেনা । এবার অভি দেখে কেউ যেন বলছে  আমার খুব কষ্ট হচ্ছে আমি মরে যাওয়া সত্ত্বেও আমার ছেলে দেখতে এলো না একবারও। 

অভি  দেখে ওটা তো পাড়ার দাসু দাদুর কিন্তু তিনি তো মারা গেছেন। এবং সঙ্গে সঙ্গে গতকালের মত বলছে  “ আজ 20 / 05/2005 আজ সাধনের শেষ দিন

 । এ কথা বলার সাথে সাথে রেডিও টি আবারও স স শব্দ করতে থাকে। এবং তখন ঘড়ির কাটায় রাত একটা।  


পরের দিন অভি তার বন্ধুদের একথা বলে কেউই তার কথা বিশ্বাস করেনি। বিকালে অভি যখন খেলে বাড়ি ফিরছিল তখন সে শুনতে পায় বল হরি হরি বল একথা 
শুনে অভি পাড়ার মোড়ে বসে থাকা রামু কাকাকে  জিজ্ঞাসা করে কাকা কি হয়েছে গো ।তার পরিবর্তে রামু কাকা বলে, “ সাধন কাকা তো মারা গেছে রে তুই জানিস না ”।

loading...

একথা শুনে অভি একটু ঘাবড়ে যায় এবং মনে মনে ভাবে কাল রাতে এর আগাম বার্তা সে কিভাবে পেল।


প্রতিদিনকার মত আজও অভি তাড়াতাড়ি পড়াশোনা সেরে সেই রেডিও সামনে বসে পড়ে । অভি রেডিও  টা চালিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারিনি এক জোরালো শব্দে অভির ঘুম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে দেখে তার মাথার উপরে জানলাটা কেউ যেন টোকা মারছে। অভি দাঁড়িয়ে যখনই জানলা দিয়ে মুখ বার করে দেখে  সে জানলার ওপারে যেটা দেখে ছিল তা দেখে  সে ওইখানেই  সে স্তম্বিত হয়ে যায়। সে দেখে যে একজন মহিলা হামাগুড়ি দিয়ে  তার দিকে হাত বাড়াচ্ছে এবং তার উসকো খুসকো চুলে সারা মুখ ঢেকে গেছে এবং তার পরনে ছিল সাদা কাপড়। রেডিও  থেকে শব্দ শোনা যাচ্ছে কোন এক মহিলা কাঁদতে কাঁদতে বলছে, “আমায় বাঁচাও আমায় বাঁচাও”।

এইটা দেখেই অভি সঙ্গে সঙ্গে জানালা দরজা সবকিছু বন্ধ করে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে।


পরের দিন তার  কলেজে একজন অধ্যাপক কে বলে আসলে তিনি paranormal investigator  যার কারণে অভি একমাত্র তাকেই বলে। এবং সেই অধ্যাপকটি অভিদের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি সমস্ত কিছু যাচাই করে নিতে চান।

এরইমধ্যে অভি এটা লক্ষ্য করেছে এসকল ঘটনার মধ্যে একটা জিনিস সাদৃশ্য রয়েছে আর সেটি হল ঠিক রাত একটার সময় রেডিও থেকে এই সমস্ত অদ্ভুত শব্দ শোনা যায়।

ঐদিন অধ্যাপক রাতে অভিদের বাড়ি যান এবং ঠিক রাত একটার সময় রেডিওটি ফুল জোড়ে আওয়াজ দিয়ে রেখে দেয় । ঘড়ির কাটায় প্রায় রাত দুটো কিন্তু এখনো পর্যন্ত ওই রেডিও থেকে কোন অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়নি। এবার অধ্যাপক অভির উপরে রেগে যান এবং বলেন, “অভি এই মশকরা তা না হয় নাই করতে পারতে” 😠 একথা বলে অধ্যাপক বাইরে চলে যান । ঠিক এই সময়ে রেডিও থেকে অদ্ভুত ধরনের শব্দ শোনা যায় । 


এটির পর  অভি একটু নিরাশ হয়ে যায় কিন্তু অভি এত সহজে ছেড়ে দেয়ার মত পাত্র সে নয় তাই সে ঠিক করে যে এর একটা হেস্তনেস্ত করবেই । অভি কলেজের লাইব্রেরীতে নানান ধরনের বই পড়তে থাকে তার মধ্যে থেকেই সে একটি বই খুঁজে পায় যার নাম ছিল বুদাক যেটাতে লেখা ছিল আত্মাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হয় এবং সেখানে সে একটি যন্ত্রের খোঁজ পায় এবং সে দেখে  যেভাবে তার রেডিওটি বানিয়েছিল সেভাবেই এই  যন্ত্রটি বানাতে হয়। এবং সেখানে এসে বুঝতে পারে যে সে আসলে কি বানিয়েছে।


অভি বাড়ি এসে তার রেডিও টি ঠিক করে এবং তার সঙ্গে তার কথা বলার মত একটি যন্ত্র লাগিয়ে ফেলে।

 ঠিক রাত 1 টা নাগাদ সেই অদ্ভুত ধরনের শব্দ সে শুনতে পায় তবে এবার তার কথা বলার যন্ত্রে বলতে থাকে, “হ্যালো হ্যালো কেউ কি শুনতে পাচ্ছ শুনতে পেলে কথা বলো”। এভাবে অনেকবার বলার পর সত্বেও কোন আওয়াজ শুনতে পাওয়া গেল না এই সময় অভি হতাশ হয়ে যেইনা বাইরে যাবে ওই সময়ই রেডিও থেকে শোনা যায়, “আজ 27/05/2005 আজ  রবিন মরবে কেউ বাঁচাতে পারবে না” অভি ভালো করে শুনে দেখে এটা যে তার দাদু এবং সে তার দাদুকে খুব ভালোবাসতো তাই সে তৎক্ষণাৎ বলে ওঠে, “ কি করে বাঁচাতে পারবো”। তখন সেই রেডিও থেকে আওয়াজ আসে “ পারবেনা পারবেনা” তখন অভি উত্তর দিল “ সব পারব একবার উপায়টা বল”

তখনই সেই রেডিও থেকে শব্দ আসে “আচ্ছা তাহলে শোনো তোমার দাদুর একটি পুতুল বানিয়ে তোমার দাদুর মাথায় কিছু চুল তুলে ওই পুতুলের মাথায় লাগাতে হবে এবং সেই পুতুলটির মাঝখানে তোমার দাদুর রক্ত লাগাবে তারপর সেটা নিয়ে নদীর পাড়ে পুড়িয়ে দিতে হবে তবে মনে রাখবে এটা করতে হবে রাত দুটোর আগে ” । 

অভি ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার হাতে মাত্র আর 15 মিনিট বাকি তাকে যা করতে হবে তা  খুব তাড়াতাড়ি করতে হবে এবং অভি নষ্ট না করে তোর দাদুর ঘরে যায় কথামতো সকল কাজ করে এবং সে নদীর পাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।


অভি যখন যাচ্ছিল তখন সে লক্ষ্য করে যেন তার পিছন পিছন কেউ তাকে অনুসরণ করছে এবং বলছে, “কেন এলি কেন এলি” এসব কথা না ভেবে সে একমনে চলতে থাকে এবং নদীর পাড়ে সে সেটা ভাসায়। এবং সে দেখে যে ওই দিনে যে মহিলাটিকে হামাগুড়ি দিতে দেখেছিল সেই মহিলাটি তার দিকে ক্রমশ এগিয়ে আসছে তা দেখে অভি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেই স্থান পরিত্যাগ করে।


সকালে অভির যখন ঘুম ভাঙ্গে তখন দেখে সবাই এদিক-ওদিক ছোটাছুটি করছে। এবং সে নিচে গিয়ে দেখে তার দাদুর হাত থেকে ঠথ ঠথ করে রক্ত পড়ছে এবং তার দাদু মারা গেছে। 😢


writer is Kiran Chakraborty 

Comments

Popular posts from this blog

About

কষ্ট ।একটি বেদনাদায়ক ভূতের গল্প।