কষ্ট ।একটি বেদনাদায়ক ভূতের গল্প।

 কষ্ট 

 আমি এই গল্পটি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে যার নাম সনত নাথ । এনার বয়স  45 বছর যদিও ইনি আমার থেকে বয়সে অনেক বেশি কিন্তু তিনি আমার সাথে বন্ধু র মত কথা বলে। এনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল এই ফ্যাক্টরিতে যখন ইনি আজ থেকে 5 বছর আগে ফ্যাক্টরির একাউন্টেন্ট হিসেবে এসেছিলেন।


একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির তীব্রতা এতোই ছিল  যেন ছাত ফিরে বৃষ্টির জল  ঘরের ভিতরে ঢুকবে। এই সময় আমি এবং আমার দুই বন্ধু আর সনত নাথ  বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎই আমার এক বন্ধু সনত  কে বলে উঠল, “দাদা আজকে তোমাকে বলতেই হবে তোমার ওই বাড়িটা কেন কাউকে ভাড়া দাও নি”

উওরে সনত নাথ বলল, “কে বলল , দিয়েছিলাম তো কিন্তু ওরা কিছুদিন থেকেই পালিয়ে গেছিল সেজন্যই আমি কাউকে ভাটা দিইনা”।

সেই বন্ধুটি বলে উঠলো, “আহা কেন চলে গিয়েছিল সেটাই তো তোমার কাছ থেকে জানতে চাইছি”।

সনত নাথ  রেগেমেগে বলল 😠, “ আমি সেটা বলতে বাধ্য নই”।

সনত নাথের  এভাবে রেগে যাওয়া তে আমার সেই বন্ধুটি আর কিছু জিজ্ঞাসা করল না তাকে।

কিন্তু এটা শুনে আমার মনে কৌতুহল জাগলো , একজন দুজন ঠিক আছে কিন্তু বারবার কেউ কেন ওই বাড়িতে থাকতে চায় না এটা জানার খুব ইচ্ছা জাগল আমার মনে। 

কিছুক্ষণ পর আমার সেই দুই বন্ধু একটি ট্যাক্সি করে চলে যায় এবারে আমি এবং সনত নাথ দুজনেই বসে আছি শুধু।  ঠিক এই সময় আমার মনের সেই প্রশ্ন কি মাথা চাড়া দিয়ে উঠল। সনত নাথ যেভাবে রেগেমেগে কথাটি বলল তারপর আমার একটু ভয় ভয় লাগছে অনেকক্ষণ থেকে বলব বলব করছি কিন্তু বলতে পারছিলাম না। অবশেষে মনে একটু জোর দিয়ে সেই কথাটি বলেই ফেললাম, “আমি বলছিলাম কি দাদা যেন কিছু মনে করোনা তুমি কোন দিনও জানতে চাওনি যে কেউ কেন ওই বাড়িতে থাকতে চায় না”। এটা শুনে সনত নাথ  বলল, “সেটা জেনে তোমার কি হবে”।

আমি বললাম , “সেই রকম কিছু না ওই জানতে চাইছিলাম আর  কি  তোমার যদি অসুবিধা থাকে তাহলে বলোনা”।

সনত নাথ  বললেন, “এটা বলা ভুল হবে অমি এর পেছনের কারন টি জানতে চাইনি, আমি জানি কেন কেউ আমার ওই বাড়িতে থাকতে চায় না আসলে আমি ইচ্ছা করেই কাউকে  ভাড়া দিইনা”।

সনত নাথ  এই কথাটি নিরাশ হয়ে বললেন 😢 

আমি বললাম, “আপনি যদি বলতেন তাহলে হয়তো আপনার মনটা একটু হালকা হতো ”।

সনত নাথ বলল, “ আমি প্রথমে এক বৃদ্ধকে ভাড়া দিয়েছিলাম কিন্তু  2 মাস থাকার পড় সে চলে যায়। আমি আবারও একজন দম্পতিকে থাকতে দিয়েছিলাম তারাও 2 সপ্তাহ পড় চলে যায়। 

 

তারপর বেশকিছু দিন ফাকা পড়েছিল তারপর একদিন আমাদের অফিসের নতুন ম্যানেজার কে থাকতে দিয়েছিলাম ইনি বেশ কিছু দিন থাকার চলে যান”। 

তখন আমি বললাম, “আচ্ছা আপনি জিজ্ঞাসা করেননি , যে কেন তারা চাই থাকতে চাইছেন না”।

সনত নাথ বললেন, “ জিজ্ঞাসা করেছিলাম তার পরিবর্তে তারা যা বলেছি তা শুনে আমিও অবাক হয়ে যাই”।

আমি তখন বেশ কৌতুহলী সাথে বললাম, “তারা কি বলেছিল”?

সনত নাথ বললেন, “ ওই ম্যানেজার যখন নতুন শহরে এসেছিল তখন আমি ওনাকে বলি আমার বাড়িতে থাকতে যদিও তার কাছ থেকে ভাড়া নেয়ার মত কোন ইচ্ছাই আমার ছিলনা। বাড়িটি প্রথমে দেখেই উনার ভালো লেগে যায় কিন্তু  উনাকে হাজার বারণ করা সত্ত্বেও আমার মেয়ের ঘরটায় তিনি বেছে নিলেন আমিও দ্বিধাবোধ না করে ওনাকে থাকতে দিয়ে দিলাম। 

তারপরের দিনই আমাকে ডেকে বললেন যে মাঝে মাঝে চামড়া পোড়ার গন্ধ তার নাকে আসে এবং সেদিন গভীর রাতে তিনি যখন নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছিলেন তখন তিনি অনুভব করলেন তার গাটা যেন আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে সেটা সহ্যর বাইরে চলে যায় কিন্তু তার স্ত্রীর এ ধরনের কোন অনুভুতি হয়নি তিনি যখন বিছানাটি তুললেন তখন তিনি দেখেন তিনি যে জায়গাটা করে শুয়ে ছিলেন সে জায়গাটা  পুড়ে গেছে এটা দেখে তিনি একটু আশ্চর্য হয়ে যায় ।সত্যি বলতে ওই সময়ে তাকে জবাব দেয়ার মত আমার কাছে কোন উত্তর ছিল না।

ওই ঘটনার সপ্তাহখানেক পর একদিন উনি আমাকে ডাকলেন এবং বললেন যে গতরাতে তার সাথে কি হয়েছে। গতরাতে ম্যানেজার বাবুর স্ত্রী বাড়িতে ছিলেন না তিনি একাই ছিলেন যে কারণে তিনি তাড়াতাড়ি অফিসে কাজ সেরে বাড়ি চলে যান। ঠিক প্রায় রাত বারোটা নাগাদ হঠাৎ উনি একজনের কান্নার শব্দ শুনতে পায় তিনি যখনই চোখ  চাইলেন তিনি দেখতে পেলেন যে ওই ঘরের এক কোনায় বসে একটি মেয়ে কাঁদছে উনি যখনই সেই মেয়েটির কাছে যান এবং হাতটা তুললেন তখনই বাইরে থেকে পাঁচছয় টি ঢিলা যেন তার ঘরের ভেতরে কেউ ফিরল তিনি মুখ ঘুরিয়ে যখনই দেখলেন  তখন দেখেন সেই মেয়েটি আর নেই। উনি আবারো ঘুমাতে চলে যান । তারপর বেশ কিছুক্ষন সময় পর তিনি লক্ষ্য করলেন যে বাইরে বারান্দায় যেন কেউ ছুটাছুটি করছি একবার এই দিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে তারপর হঠাতই তার ঘরের দরজার সামনে এসে ওই পায়ের শব্দটি বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে দরজাটা খুলতে থাকে কচ কচ শব্দের সাথে এবং ওই দরজাটি 16    17 বছরের একটি মেয়ে মুখ বাড়াচ্ছে এসময় উনি প্রচন্ড ভয় পেয়ে যান। উনি দেখলেন যে ওই মেয়েটির মুখ ঝলসে গেছে এবং চোখ দুটি যেন বেরিয়ে আসছে

loading...
এবং চামড়া পোড়ার গন্ধে সারা ভর্তি হয়ে যায়।

এবং তিনি আরও জানান যে রোজ রাতে যেন তার পায়ের তলায় কেউ বসে থাকতো কখনো বা খাটের তলা দিয়ে কেউ তাকে উঁকি মারছে সারারাত জেনো ছাদে কেউ লাফালাফি করছে।

একদিন রাতে যখন তার স্ত্রী টয়লেটে যায় তখন তার স্ত্রী দেখেন জানালা দিয়ে তার দিকে বারবার কেউ  উঁকি মারছে এবং তার কিছুক্ষণ পরেই দমাদম করে কয়েকটা  ধিলা সেই জানলা বাইরে থেকে  কেউ যেন ছুরছে।

এবং প্রতিদিন তার স্ত্রী যতই বেশি করে রান্না করে না কেন রোজ তা কম পড়ে যেত।

আবার একদিন হঠাৎ ই তাদের ঘরে আয়নাটি ভেঙে যায় যখনই তার স্ত্রী সেই আয়না ভাঙ্গা গুলি পরিষ্কার করতে যায় তখনই তিনি দেখতে পান যে  ওই আয়না ভাঙ্গা গুলির মধ্য দিয়ে  একটা মেয়ে ছবি প্রতিফলিত হচ্ছে।

সত্যি বলতে তখনও আমি কিছু বলতে পারিনি।


তারপর বেশ কিছুদিন পর ম্যানেজার আমাকে ফোন করে ডাকলেন এবং আমাকে ওখানে যাওয়ার জন্য বললেন যদিও আমার যেতে একটু দেরি হয়ে গেছিল। কিন্তু আমি সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে যাই। আমি গিয়ে দেখি যে ম্যানেজার বাবু এবং তার স্ত্রী দুজনই ঘরের ভেতর অজ্ঞান হয়ে পড়ে আছে এবং পাশের দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল , বাপি আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ তুমি এদেরকে এখান থেকে তাড়িয়ে দাও আর কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি”।

এটা  বলে  সনত নাথ কাঁদতে কাঁদতে বললেন, “ওটা আর কেউ না আমার মেয়ে আজ থেকে পাঁচ বছর আগে মারা যায়। 😭 

তখন আমি জিজ্ঞাসা করলাম, “আচ্ছা আপনার মেয়ে কিভাবে মারা গেল”।

তখন সনত নাথ বলল, “  আমি আমার বউ আর মেয়েকে নিয়ে বেশ ভালোই ছিলাম কিন্তু একটা দুর্ঘটনায় সব শেষ হয়ে গেছে।

আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল এবং তার স্বপ্ন ছিল এক বিরাট বড় পাইলট হবে আর ওই পাখিদের মত উড়ে বেড়াবে । এবং সেজন্য আমি তাকে পাখি বলে ডাকতাম। কিন্তু এসব এক মুহূর্তে শেষ। 

একদিন আমার মেয়ে টিউশনি থেকে ফিরছিল তখন  কয়েকজন ছেলে  মধ খেয়ে আমার মেয়েকে গনধষন করে। আমি পুলিশের কাছে কমপ্লেন করি এবং আদালতের ও দ্বারস্থ হই কিন্তু শুনানির  দিনে ওই ছেলেগুলো আমার মেয়ের উপর অ্যাসিড অ্যাটাক করে। এবং সঙ্গে সঙ্গে আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাই দুদিন পড়ে আমার মেয়ের অবস্থায় অবনতি হয় এবং আমার দুটো হাত ধরে বলে 

বাপি আমি মরতে চাই না আমাকে বাঁচাও আমি ওই আকাশে পাখিদের মত উরতে চাই আমি এত তাড়াতাড়ি যেতে চাই না । 

আমি কোনো রকমে ওইখান থেকে ঔষধ আনতে আসি এবং গিয়ে দেখি আমার মেয়ে মাড়া গেছে।  

আমি কিছুই করতে পারলাম না শুধু কাঁদলাম। এ ঘটনায় আমার বউ পাগল হয়ে যায়।  

আচ্ছা কিরন তুমিই বলো মেয়েদের কী এটুকুও স্বাধীনতা নেই যে একা একা ঘুড়বে। যে দেশে মা কালী কে ধুম ধুম করে পূজা করা হয় সে দেশের মেয়েদের এমন অবস্থা কল্পনা করো ও বাইরে”।

একথা শুনে আমিও না কাঁদে থাকতে পারলাম না 😭।

Comments

Unknown said…
Khub bhalo laglo. Dukhojonok ...

Popular posts from this blog

About

Real clown attack