অদৃশ্য বাড়ি । গায়ে কাঁটা দেওয়ার মত একটি ভয়ঙ্কর ভূতের গল্প

 অদৃশ্য  বাড়ি


রোহিত এবং রনি দুজনেই অফিসের ক্যান্টিনে বসে সিগারেট খাচ্ছিল। এই সময় রোহিত বললো, “ভাই কাল থেকে তো আমাদের অফিসের গ্রীষ্মের ছুটি পড়বে তা  কি পরিকল্পনা রয়েছে”।

উত্তরে রনি বলে, “পরিকল্পনা বলতে সেই রকম কিছু নেই তুই কি করবি” ।

রোহিত: ওই আমার মাথায় একটা বুদ্ধি আছে, চলনা এবারে আমাদের গ্রামের বাড়িতে যাই তুই তো গ্রাম সম্পর্কে কিছুই জানিস না। 

 রনি: এটা একটা ভালো বুদ্ধি চলো তাহলে কালকে গ্রামে যাই। 

রোহিত: আচ্ছা কালকে বিকালে ট্রেনে করে আমরা সোজা মুর্শিদাবাদ।

কথামতো দুজনেই বিকেলের ট্রেনে করে সোজা মুর্শিদাবাদ। তিনটের সময় মুর্শিদাবাদে পৌঁছায়।

রনি সকালে ঘুম থেকে যখন উঠে তখন তার কাছে ছিল এটা একটি অন্য পৃথিবী আসলে ছোটবেলা থেকেই শহরেই মানুষ হয়েছে তাই তার কাছে গ্রাম বলতে ছিল বইয়ের পাতা লেখা এই প্রথম সে   চাক্ষুষ গ্রাম কে দেখলো ।

রনি সারাদিন রোহিতের সঙ্গে সারা গ্রাম ঘোড়ে এবং রহিতের কাছ থেকে সকল খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে গ্রাম সম্পর্কে। বিকালে রোহিত যখন রনিকে নিয়ে মাছ ধরছিল তখন রোহিতের সঙ্গে তার এক পুরাতন বন্ধুর দেখা হয়ে যায়। রোহিত  যতদিন এই গ্রামে ছিল

ততদিন রোহিতের একমাত্র বন্ধু হিসাবে সে ই ছিল। বর্তমানে সে এখন বড় এক উকিল । কথায় কথায়

 রোহিতের বন্ধু তাকে রাত্রি তাদের বাড়িতে নিমন্ত্রণ করে।


রাত্রি হল রোহিত  এবং রনি দুজনেই  রোহিতের বন্ধুর বাড়ি যায়। তিনজনে মিলে বেশ গল্প জুড়েছে । রোহিত এবং রনি যখনই খাবার জন্য টেবিলে বসে তখনই দরজায় কেউ একজন দরজায় ঠক ঠক শব্দ করলো এবং তৎক্ষণাৎ রোহিতের বন্ধু চলে যায় দরজা টি খোলার জন্য। দরজাটি খোলা মাত্র কয়েকজন গুন্ডা ঘরের ভিতরে ঢুকে পরে এবার রোহিতের বন্ধুকে হুমকি দিতে থাকে দূর থেকে এরা দুজনে সেটি দেখছে। কথা বলতে বলতে হঠাৎ একজন হাত থেকে ছুড়ি বার করে রোহিতের বন্ধুকে খুন করল।রোহিত এবং রনি দুজনেই বেস ভয় পেয়ে  যায় এবং তারা দুজনে দেখে ওই গুন্ডা গুলো তাদের দিকে দৌড়ে আসছে কারণ তারাই একমাত্র সাক্ষী এবং গুন্ডা গুলো কখনোই চাইবে না এই সাক্ষী বেঁচে থাকুক। এটা দেখে  রোহিত এবং রনি বাইরের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর তারা লক্ষ্য করলো সেই গুন্ডা গুলো আর তাদের পিছু করছে না।


তারা দুজনেই জঙ্গলের মধ্যে রাত্রিবেলায় হারিয়ে যায় এবং তাদের মধ্যে এটা ভয় ছিল যে সেই গুন্ডা গুলোর হাতে না পড়ে যায়। তাই তারা দুজনে  একটা নিরাপদ স্থানের খোঁজ করছিল।  ঘুরতে ঘুরতে তারা একটি পুরাতন বাড়ি দেখতে পায়। বাড়িটি  ভগ্নপ্রায়

তাদের কাছে এছাড়া আর কোন উপায় ছিল না কারন বাইরে গুণ্ডারা তাদের মাড়ার  প্রস্তুত ছিল।

তাই এক কথায় বলতে গেলে তাদের বাধ্য হয়েই ওই বাড়িটাতে আশ্রয় নিতে হয়।


তারা দুজন ওই বাড়ির ভিতরে ঢুকলো দেখে মনে হচ্ছিল যেন কোন এক জমিদারের বাড়ি , বাড়িটি বাইরে থাকে পুরাতন মনে হলেও কিন্তু ভিতরে একদমই ছিল না। ওই বাড়িতে একদম দক্ষিণ দিকের একটি ঘর যেটা খুব উজ্জ্বল এবং খুব পরিষ্কার লাগছিল তাই দুজনে ওই ঘরটিতে রাত কাটাবার সিদ্ধান্ত নেয়। ঘরের বিছানাতে একটি চাদর পাতা ছিল  যেটা নোংরা ছিল কিন্তু একটু ঝাড়তেই পরিষ্কার হয়ে যায়।  রনির একদম ঘুম আসছিল না কারণ সে ওই দুর্ঘটনাটি কাটিয়ে উঠতে পারছিল না।


 ঘন্টাখানেক পর রনি একটি আওয়াজ শুনতে পায়। প্রথমদিকে সে বুঝতে পারেনি কিন্তু পরবর্তীকালে সে বুঝতে পারে এটা কোন ব্যক্তির হাঁটার শব্দ। রনি প্রচন্ড ভয় পেয়ে যায় কারন ওইখানে রোহিত এবং সে ছাড়া আর কেউ ছিলনা। আস্তে আস্তে ওই আওয়াজটি জোরালো হতে থাকে এবং তাদের দরজার সামনে সেই শব্দটি থেমে যায়। দরজাটি যেন আস্তে আস্তে কেউ খুলছে তার সঙ্গে রনির হৃদস্পন্দন বেড়ে যায়। দরজাটি খুলে তার বন্ধু  রোহিত ঘরে ঢুকে। এটাতে দেখে রনি বেশ নিশ্চিন্ত হল এবং তার বন্ধুকে জিজ্ঞাসা করল, “কিরে কোথায় গিয়েছিলিস”। এর পরিবর্তে তার রোহিত  বলে , “খুব জোর পেয়েছিল তাই বাইরে যেতে হয়েছে”। বলে দুজনে আবারো ঘুমানোর চেষ্টা করে।


কিছুক্ষণ পর রনি একটি পোড়া কিছুর গন্ধ তার নাকে আসে এবং সে চোখ খুলতেই দেখি এক বিমর্ষ  চেহারার মানুষ সেই কক্ষের  কোণায় দাঁড়িয়ে রয়েছে। এবং সেই বিমর্ষ চেহারা লোকটি তাদের দিকেই এগিয়ে আসছে।  রনি তখনই তার বন্ধু কে যেই ডাকতে যাবে তখনই তাদের বিছানাটি ভেঙে পড়ে যায় এবং তারা দুজনে মাটিতে পড়ে যায়। সেই বিমর্ষ চেহারার লোকটি তাদের দিকে অদ্ভুদ ধরনের শব্দ করতে করতে আসছে এবং তা দেখে দুজনই সেই কক্ষ থেকে দৌড়ায়। এবং যেই না দরজার সামনে পৌঁছাবে তারা তখনই সেই দরজাটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এবং সেই বিমর্ষ চেহারা লোকটি তাদের একদম সামনে এসে দাঁড়ায় । রোহিত ছুটে গিয়ে পাশে থাকা জানালাটায় এক লাথি মারে এবং জানলা দিয়ে তারা দুজনেই পালিয়ে যায়।



বাইরে ভোরের আলো সবে ফুটেছে  কিছুদুর যাওয়ার পর রনি লক্ষ্য করে তার মানিব্যাগ টি ওই বাড়িতেই রয়ে গেছে এবং মানিব্যাগে তার শুধু পয়সায় ছিল না তাতেই অনেক জরুরী কাগজপত্র ছিল এককথায় বাধ্য হয়ে তাকে  বাড়িটিতে আবারো ফিরে আসতে হয়।

রনি সেই বাড়িতে ফিরে গিয়ে যা দেখে তা দেখে সে  অবাক হয়ে যায়। সে ফিরে গিয়ে দেখে  যে গতকাল তারা যে বাড়িতে রাত কাটিয়ে ছিল সেটি একটা বিরাট ধ্বংসস্তূপ। রনি এটা দেখে আশ্চর্য হয়ে যায়। পাশ দিয়ে একজন বৃদ্ধ মানুষ যাচ্ছিল তা দেখে রনি ছুটে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন এখানে যে গতকাল বাড়িটি ছিল সেটি কোথায় এখন ?

উত্তরে সে বৃদ্ধ লোকটি বলে, “বাবা এখানে তো  কোন বাড়ি ছিলনা, তাহলে তুমি কোন বাড়ির কথা বলছো”।

রনি এবার বৃদ্ধ লোকটির সঙ্গে তর্ক করতে থাকে। হঠাৎ  রনি লক্ষ্য করে যে তার বন্ধু  রোহিত সে ওইখানে নেই । এটা দেখে রনি একটু ঘাবড়ে যায় এবং  সে নিরুপায় হয়ে খুঁজে খুঁজে রোহিতের বাড়ি ফিরে যায়। রনি ফিরে দেখে রোহিত তার বারান্দার সামনে ঘোরাফেরা করছে এবং রনি দৌড়ে গিয়ে তাকে বলে, “ওই তুই বললি না আর একা একা চলে এলি আমিতো ভয় পেয়ে গেছিলাম”।

উত্তরে রোহিত বলে, “ আগে বল তুই কোথায় ছিলিস আমি তো তোকে কালকে থেকে খুঁজে বেড়াচ্ছি।

রনি: আমার সঙ্গে মশকরা করছিস এতক্ষণ আমার সঙ্গে থাকে তুই আমাকে বলছিস যে তুই কোথায় ছিলিস।

রোহিত : কাল যখন গুন্ডা গুলো আমাদের তাড়া করেছিল তখন আমি সামনের পুলিশ স্টেশনের অভিযোগ জানাতে যাই আর তারপরে যখন তোকে খুজে পাচ্ছিলাম না তখন  একটা মিসিং ডায়েরি করে আসি। আর আমি তো এই কিছুক্ষণ আগে পর্যন্ত তোকে তো জঙ্গলে খুজছিলাম।

রনি: তোরা কি আমাকে পাগল হয়েছিস প্রথমে  বৃদ্ধ লোকটা আর তারপরে তুই।

এই বলে রনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং তার পর থেকেই সে মাঝে মাঝে পাগলের মত ব্যবহার করে।

Written by RC Kiran 

Comments

Popular posts from this blog

About

কষ্ট ।একটি বেদনাদায়ক ভূতের গল্প।

Real clown attack