ভুল কাজ একটি ভয়ঙ্কর ভূতের গল্প
ভুল কাজ
সান্তনু তার ছাদে বসে বিড়ি তান মারছে। আসলে সান্তনু কাজের দৌলতে এই শহরে আসে আজ থেকে প্রায় দু বছর আগে ।
শান্তনু বিড়ি শেষ হব হব অবস্থায় ওই সময় শান্তনুর ফোনে এক অন্য নাম্বার থেকে ফোন আসে শান্তনু প্রথমে সেই ফোনটি তোলেনি কিন্তু বারবার দুবার করার পরে শান্তনুর সেটাই তুলতে বাধ্য হয় ফোনটা ছিল তার বন্ধু জগদীশের। ফোন করে তাকে জগদিশ বলে যে তার বাবার শরীর খুব খারাপ তাই তাই সে তার বাবাকে হসপিটালে ভর্তি করতে বাধ্য হয় এই মুহূর্তে জগদীশ কি করবে না করবে সেটা টিকতে না পেরে সান্তনু কে ফোন করে। খবর মাত্র সান্তনু রওনা দেয়।
যেহেতু সেই হসপিটালে শান্তনুর মামা কাজ করতো তাই একটু হলেও শান্তনুর হাতে ক্ষমতা ছিল। সান্তনু হসপিটালের যায় এবং জগদীশ কে জিজ্ঞাসা করে," কি করে হলো এইসব"
জগদীশ - হঠাৎ বাবার হার্ট অ্যাটাক করেছে।
শান্তনু - তাহলে তোর মা এখন কোথায়?
জগদীশ - মাকে অনেক বুঝিয়ে-শুনিয়ে এইমাত্র বাড়ি পাঠালাম।
বলে শান্তনু এবং জগদীশ দুজনেই ওইখানে রয়ে যায়। রাত তখন আড়াইটে খবর আসে যে তার বাবা এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং আর দুদিন পরই তার বাবাকে ছুটি দিয়ে দেওয়া হবে। এটা শুনে সান্তনু এবং জগদিশ খুব খুশি হল।
রাত তখন তিনটে সান্তনু একটা বিড়ি ধরিয়ে জগদিশ কে জিজ্ঞাসা করে ," ভাই কালকে তো অফিস আছে রে আর সপ্তাহের প্রথম দিন না গেলে যে পুরো সপ্তাহের টাকা পাব না।
জগদীশ - হ্যাঁ ঠিকই বলেছিস
শান্তনু - তাহলে ভোরের আলো ফুটলে আমরা রওনা দেব।
তখন জগদিশ বলে উঠলো,"কিন্তু এইখানে সাড়ে 5 টার আগে কোনো বাস নেই তাহলে কি করে যাওয়া যাবে”? তখন সান্তনু বলল , “ এক কাজ করা যাক বরণ আমরা সামনের স্টেশন থেকে বেরিয়ে যাব”। এই প্রস্তাবে জগদীশ অস্বীকার করতে পারল না ।
কথামতো দুজনই ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়ল।
কিছুক্ষণ যাওয়ার পর শান্তনু আরো একটি বিড়ি ধরালো এবং বলল, “ বুঝলি আমার গদিটা না একেবারেই ছিড়ে গেছে ব্যবহার করা যাচ্ছে না আর এখন মাস শেষ হয়নি তাই হাতে তেমন পয়সা নেই তাই একটা পুরনো গদি হলেও হবে তোর যদি সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাকে জানাস”। জগদিশ কিছু না বলেই শুধু ঘর নাড়লো।
অফিসে কিছু একটা নিয়ে গল্প করতে করতে জগদীশ একটা ব্যাপার লক্ষ্য করলো, জগদিশ দেখে যে একটি এককটরে দোকান এবং সেখানেই পুরাতন জিনিস বিক্রি হয় খুব অল্প দামে। জগদীশ সেই দেখে শান্তনু কে বলে সান্তনু অবশ্য প্রথম দিকে সেই দোকানে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কিছুক্ষণ পরেই সে সেই দোকানের দিকে যায়।
সান্তনু সেই দোকানে গিয়ে বলে , “ দাদা একটা ভালো দেখে গদি দেখান তো”।
দোকানদার তার কথামতো কয়েকটি গদি দেখায় কিন্তু তাদের মধ্যে কোন টি তার পছন্দ হয় না। অবশেষে জগদীশ একটি গদি দেখতে পায়।
এবং জগদীশ সেই গদি টির সম্পর্কে সেই দোকানদার থেকে বললে প্রথমদিকে দোকান এটা বিক্রি করতে চাইনি কিন্তু এই দুই জনের পাল্লায় পড়ে দোকানদারের সেই গদিটা বিক্রি করতে বাধ্য হয়।
শান্তনু রোজ কারের মতো আজও দেরী করে বাড়ি ফেরে এবং হাত মুখ ধুয়ে ঘুমাতে চলে যায়। সেই গদি তা এতই নরম ছিল যে শান্তনু সোয়া মাত্র ঘুম চলে আসে তার।
একদিন দুপুরে শান্তনু শুয়ে আছে সেই গদির উপর হঠাৎই সে অনুভব করে যে কিছু শক্ত একটা তার গায়ে লাগছে কিন্তু আশ্চর্যের কথা হল এত নরম গদি তাতে কি শক্ত লাগছে শান্তনু এই ব্যাপারটা ঠিক বুঝলো না।
ওই দিন রাতেই শান্তনুর ঘুমাতে যাওয়ার আগে কিছু একটা অদ্ভূত অনুভব করে। রাতে খাওয়া দাওয়ার পর সে ঘুমিয়ে পড়ে । হঠাৎ মাঝ রাতে তার যেন ঘুম ভেঙে যায় এবং তার আর ঘুম ধরেনি শান্তনু বারবার এপাশ-ওপাশ করছে। হঠাৎই তার বাইরের দিকে লক্ষ্য করে সে একদৃষ্টিতে বাইরে তাকিয়েছিল সে দেখছিল চাঁদের অপার মহিমা হঠাৎ সে দেখতে পায় জানালার একন থেকে কেন কেউ তাকে লক্ষ্য করছে বিষয়টা শান্তনু ভালো করে লক্ষ্য করে দেখে এক মানুষের মত চেহারা লোক তাকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। শান্তনু তার চোখ বুজতেই সেই চোখদুটি যেন অন্ধকারের কোথায় লীন হয়ে গেছে। ব্যাপারটা শান্তনুর কাছে ঠিক সুবিধার মনে হলো না।
পরের দিন রাতে 2 টোর সময় একটা ফোন নাম্বার থেকে ফোন আসে কিন্তু ফোনটা ধরার সাথে সাথে ফোনটা কেটে গেল শান্তনু আবার ঘুমানো চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। হঠাৎই তার দরজা দুটো টোকা মারার শব্দ শোনা যায় শান্তনু
রাতে সান্তনু বাড়ি ফিরে এবং সে সেই গদীটার ছিড়ে ফেলে। গদির ভিতরে যাচ্ছিল সেটা দেখে সান্তনুর চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল আসলেই এই জায়গাটা শান্তনু শক্ত মনে হচ্ছিল সেই জায়গায় একটা মানুষের কঙ্কাল 😮। এটা দেখে শান্তনু বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে সমস্ত ঘটনা তার বন্ধু জগদিশ কে বলে। জগদীশ তাকে এক স্বামীজির কথা বলে।
পরের দিন জগদীশের কথা শুনে শান্তনু সেই স্বামীজির কাছে যান। শান্তনু তাকে সমস্ত কথা খুলে বলে। তার পরিবর্তে স্বামীজী তাকে বলেন, “আর কিছু করার নেই কারণ এটা এক তান্ত্রিকের কঙ্কাল তাই আমি চাইলেও কিছু করতে পারবোনা” ।
এটা শুনে দুজনেই খুব নিরাশ হয়ে যায় এবং ওই স্থান থেকে চলে আসে।
এই ভাবেই বেশ কিছু দিন কেটে যায় যদিও শান্তনু গদিটার উপরে আর সয় না কিন্তু রোজ রাতে তাকে যেন কেউ লক্ষ্য রাখে। একদিন হঠাৎ জগদীশ কোথা থেকে জানতে পারে যে যদি আমরা সেই কঙ্কালটির আত্মার সাথে কথা বলতে পারি এবং তার মুক্তি কিভাবে হবে সেটা জানতে পারে তাহলে হয়তো শান্তনুকে ওই আত্মাটি নিস্তার দিয়ে দেবে। জগদীশ এবং শান্তনু দুজনে মিলে ঠিক করে যে yo-yo বোর্ডের সাহায্যে সেই কঙ্কালের আত্মাকে ডাকবে। এবং রীতিমত তারা তাই করে। মধ্যরাত্রি তারা অন্ধকার ঘরে একটিমাত্র মোমবাতি জ্বেলে সেই আত্মা টিকে ডাকার চেষ্টা করে। এবং কিছুক্ষণ পর হঠাৎই তাদের সেই মোমবাতি নিভে যায় এবং একটি হালকা খনা খনা শব্দ তাদের কানে আসে। এবং তারা যেটা শোনে সেটি হল, ওই কঙ্কালটা কে পুড়িয়ে দে সেটা করতে হবে একটা নদীর পাড়ে চাঁদের আলোয় তবে সেটা যেকোনো একজনকে করতে হবে। এ কথাটি শুনে তারা রীতিমতো জড়োসড়ো হয়ে যায় এবং সান্তনু বাড়ির পিছনে থাকা শ্যাওড়া গাছ টি হুড়মুড়িয়ে পড়ে যায়।
শান্তনু সঙ্গে সঙ্গে সেই গদি এবং সেই কঙ্কালটি কে নিয়ে দামোদর নদীর পারে চলে যায় যদিও জগদিশ শান্তনুকে একা ছাড়বে না জগদীশ কে অনেক বুঝিয়ে শান্তনু একাই বেরিয়ে যায়।
এটা ছিল পূর্ণিমার রাত তাই চাঁদের আলোয় দামোদরের জল চিকচিক করছে। সান্তনু ওই কঙ্কালটিকে নদীর পাড়ে গদি সহ রাখে এবং কেরোসিন তেল ছিটিয়ে দেয় । শান্তনু যখন কেরোসিন তেল ছেটাছিল তখন সে লক্ষ্য করে কেউ যেন তাকে লক্ষ্য করছে। শান্তনু ভয় না করে আগুনের শিখা জ্বালায় । এবং শান্তনু সেই কঙ্কাল টিকে জ্বালাতে যাবে ওই সময় ওই সময় সেই কঙ্কালটি একটি ছুঁচালো হাড় শান্তনুর পেতে ঢুকে যায়। এবং তৎক্ষনাত শান্তনু মাটিতে পড়ে যায়।
ওই অবস্থায় সান্তনা দেখে দূরে একটি গাছের তলায় তার প্রানের বন্ধু জগদিশ দাঁড়িয়ে আছে।
Kiran Chakraborty writer


Comments