বড়ো বাড়ি।
বড়ো বাড়ি
সবে b.com পাশ করে তিন বন্ধু গগন,সুকুমার আর বাবাই ঘড়ে বসে আছে তিনজনেই বেকার, হাতে কোনো কাজ নেই অনেক চেষ্টা করার পড় ও কোনো কাজ ই আসছে না। এই সময় সুকুমার বলল," কিরে কিছু খবর আছে নাকি "।
তখন গগন বলল," ভাই আমাদের ভাগ্যে কিছু নাই রে "।
এই ভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন তিন বন্ধু মিলে ঠিক করল যে এই রবিবার তারা জাদুঘরে যাবে । কথা মত তারা রবিবার জাদুঘর এ যায়।
তবে তাদের সঙ্গে একজন গাইড ছিল।
হঠাৎ গগন বলল গাইড কে , আছা দাদা এই কয়েন টির কত টাকা দাম হবে বর্তমানে "।
তখন সেই গাইড বলে, তা ধরুন 25000 টাকার মত এটি 1890 সালের 2 পয়সার কয়েন এবং এটি বাংলাদেশের এক রাজবাড়ি থেকে আনা হয়েছে"।
উওরে গগন শুধু মাথা নাড়তেই থাকে।
তিনজনে যখন জাদুঘর থেকে বেড়হচ্ছে তখন গগন বলল, " ওই আমার মাথায় একটা বুদ্ধি আছে , আমরা যদি এইরকম কিছু ঐতিহাসিক নিদর্শন খুঁজে এই রকম বিক্রি করি তাহলে কেমন হয়"।
বাবাই বলে ," তুর আমরা কি করে জানাবো যে কোথায় ঐতিহাসিক নিদর্শন রয়েছে তাছাড়া আমাদের কাছে যন্ত্রপাতি কই কি দিয়ে খুঁছবো আর কী দিয়েই খুড়বো"।
তখন সুকুমার বলল" বুদ্ধিটা মন্দ নয় এটা করলেও ভালো লাভ আছে"।
তখন বাবাই ঘুড়িয়ে বলল, " কিন্তু যন্ত্রপাতি কই আর কীভাবে জানাবো যে কোথায় ঐতিহাসিক নিদর্শন রয়েছে"।
গগন বলল,"আরে তার জন্য আমি আছি তো ও সব
ব্যবস্থা আমি করে দেবো"।
সুকুমার বলল," আমি লাইব্রেরি থেকে সব তথ্য নেবো"।
এভাবেই শুরু হল তাদের পথ চলা। মাসখানেক পড় সুকুমার একটি জায়গায় সন্ধান পেল। জায়গাটা মুর্শিদাবাদ এর ককট নামক এক গ্রাম। ওইখানে নাকি তৎকালীন সময়ের নবাবের খাস জায়গা ছিল এবং ওইখানেই নবাবের সব গুপ্ত লোক তথা গুপ্ত বিভাগ ও ছিল যেখানে নবাব তার যুদ্ধের সকল পরিকল্পনা করতো তাই ওই জায়গাটা খাস ছিল ।
তিন বন্ধু মিলে অনেক খোঁজ করে অনেক ঐতিহাসিক নিদর্শন খুঁজে পায় যা বিক্রি করে তারা 60,000 টাকা মত ইনকাম হয়।
এই সফলতা অর্জন করে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে ।
তারা এইভাবে আরও কয়েকটি mission চালায়। এতে তাদের কাছে বেশ ভালোই টাকা চলে আসে কয়েক দিনের মধ্যেই। তারা তিনজনেই এটিকে পেশা হিসেবে বেছে নেয়।
সুকুমার একদিন লাইব্রেরিতে যখন একটি ভালো জায়গার সন্ধান করছিল তখন এক বুড়ো লোকের মুখ থেকে জানতে পারে বাংলাদেশের ঝাড়ি নামক একটি জায়গায় আছে যেখানে নাকি এক রাজবাড়ির মত একটি বড়ো বাড়িতে এক জাপানি লোক বাস করতো কিন্তু ইংরেজরা আসার পড় তারা ওই জাপানি লোকটির বাড়িটি দখল করে নেয় শোনা যায় ওখানে নাকি রানী gagary কয়েকদিন থেকে এসেছে তারপর এক জমিদার ওই বাড়িটি কিনে নেয় তারপর অনেক বড়ো বড়ো মানুষ ও ওই বাড়িতে থেকেছেন।
সুকুমার ঠিক এই রকমই একটি বাড়ির খোঁজ করছিল এবং ঐতিহাসিক নিদর্শনের এটি একটি আদশ জায়গা।
তখন সুকুমার ওই লোকটিকে বলে," আচ্ছা এখন ওই বাড়িটির মালিক কে জানেন কী আপনি"?
ওই লোকটি বলল," তা বাবু তোমার জেনে কী হবে "।
সুকুমার বলল," আসলে আমরা ঐতিহাসিক নিদর্শনের খোঁজ করি আমাদের একটি দল রয়েছে এবং আমার মতে ওই জায়গাটা ঐতিহাসিক নিদর্শনের একদম আদশ জায়গায়"।
ওই লোকটি তখন একটু জোরে জোরে বলে," আরে ওই বাড়িটির মালিক আমার বন্ধু রাশেদ"।
সুকুমার রাশেদ আলির অথাৎ ওই বাড়িটির মালিকের ফোন নম্বর নেয় এবং ফোন করে তার সাথে কথা বলে। সুকুমার তার অনুমতি পেয়ে যান এবং তিন বন্ধু বেড়িয়ে পড়ে ঝাড়িতে।
রবিবার সকাল তারা পৌছায় এবং রশেদের সাথে তারা কথা বলে। রাশেদ তাদের কয়েকটি শত দেয় তারা যা ইনকাম করবে তার 15% টাকা রাশেদ কে দিতে হবে আর তারা মাএ একটা দিনই সময় পাবে যা করতে হবে তা এই দিনের মধ্যেই করতে হবে।
তবে বাড়িতে কেউ থাকে না তাই তারা যেমন ইচ্ছা তেমন বাড়িটি ববহার করতে পরে। তাই তারা বেশি সময় নষ্ট না করে তিন জনই খুব তাড়াতাড়ি কাজ শুরু করেদিল।
সারা দিন তারা ঐতিহাসিক নিদর্শনের খোঁজ করে কিন্তু তারা কোনো কিছুই তাদের হাতে লাগল না। তারা বাড়ির ভিতরেও অনেক খোঁজ করে কিন্তু তারা কিছুই পেল না। বিকাল হয়ে গেল কিন্তু তারা একটা টাকাও ইনকাম করতে পারল না।
অবশেষে গগন বলল ," কিরে কী করবি এখনই শেষ করে দিবি নাকি"।
তখন সুকুমার একটু চিন্তিত ভাবে বলল," সন্ধ্যা হতে চলল অন্ধকারে কী করে খোঁজ চলাবো"।
পাশ থেকে বাবাই বলল,"কাল ভোর পযন্ত আমাদের কাছে সময় রয়েছে আমাদের শেষ চেষ্টা করে দেখতেই হবে একবার ground detector দিয়ে দেখলেও হয়"।
তারা সন্ধাবেলা তেও খোঁজ চলায়। দেখতে দেখতে রাত্রি হয়ে যায়। আশপাশে তেমন কোনো বাড়ি ছিলনা তাই একটু গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়।
বেশ কিছুক্ষণ খোঁজ করার পর গগন একটি signal পায়। অনেকটা জায়গা জুড়ে ওই signal টা পাওয়া যাচ্ছিল। তাই সকলেই একটু উত্তেজিত হয়ে মাটি খুঁড়তে লাগলো। মাটির বেশ নিচে একটি বিরাট বড় বাক্সের খুঁজে পায় তারা। গগন বেশ উত্তেজিত হয়ে বাক্স টি খোলে কিন্তু তারা বাক্স এর ভিতরে যা ছিল তা দেখে তারা খুব নীরাস হয়ে যায় যায় কারন ওই বাক্স এর ভিতরে একটি কঙ্কাল ছিল। তারা ওখান থেকে পালিয়ে যায় কিন্তু তারা ওই কঙ্কালটি ওই অবস্থায় ফেলে রাখে চলে যায়।
তারা আবার আগের মত ঐতিহাসিক নিদর্শনের খোঁজ করতে লাগল। বেশ কিছুক্ষণ পড় গগন দেখল বাড়ির পাশের কলটি যেন কেউ পাম্প করছে গগনে এটা ঠিক বুঝল না গগন ভাবল এটা হয়তো সুকুমার কিংবা বাবাই কিন্তু গগন মাথাটা তুলতেই সুকুমার এবং বাবাই কে সে দেখতে পায় তাহলে প্রশ্নটা হলো কে কল পাম্প করছে । গগন উঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল যে কে কল টি পাম্প করছে। কিন্তু কখন উঁকি মেরে দেখে সেখানে কেউ ছিলনা তখন গগন একটু অবাক মত হয়ে যায়। গগন এটা লক্ষ করলো একটা ছায়া এদিক থেকে ওদিকে চলে যায়।গগন আবারো তার কাজে লেগে পরে ।
এবার সুকুমার কাজ করছিল সুকুমার অনুভব করে যে কেউ যেন গায়ে সুসুরি দিচ্ছে আর ফিসফিস করে বলছে ," সুকুমার আমার কাছে আয় আয় সুকুমার "।
সুকুমার ঘুড়ে দেখে কোথাও কেউ নেই সুকুমার আবার ও তার কাজে লাগে কিন্তু আবার ও কেউ যেন তার গায়ে হাত বুলাতে বুলাতে বলছে চলে আয় আমার কাছে চলে আয়। সুকুমার পিছন ঘুরতেই থাকে তার সামনে এক দানব আকৃতির কালো চেহারার মানুষ দাঁড়িয়ে আছে এটা দেখে সুকুমার চিৎকার করে উঠলো। সকলে তার দিকে এগিয়ে এল সুকুমার চোখ খুলে দেখতেই সে দেখে কেউ কোথায় নেই। গগন আর বাবাই দুজনেই তার উপর একটু রেগে যায়।
এবার সুকুমার গগন আর বাবাইয়ের থেকে একটু দূরে চলে যায়। সুকুমার একটা signal পায় তাই সে খুব তাড়াতাড়ি ওইখানে খুঁড়তে লাগল। সুকুমার লক্ষ করে তার গায়ে জলের মতো কি একটা ফোটা ফোটা পরছে সুকুমার উপর দিকে তাকাতেই দেখে একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে। সুকুমার সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে পালিয়ে আসে গগন আর বাবাই কে সেই জায়গায় ডেকে নিয়ে যায় কিন্তু ওইখানে কিছুই ছিল না এটা দেখে সুকুমার একটু ঘাবড়ে যায় গগন এবং বাবাই তার ওপর রেগে বোম হয়ে যায়।
কিছুক্ষণ পর বাবাই বলল," হেডা সুকুমার তুই কি ঘরের ভিতর ভালো গাউন ডিটেক্টর দিয়ে ভালো করে চেক করে ছিলিস কিছু আছে কিনা"।
তখন সুকুমার বলল, “দেখেছিলাম কিন্তু বেসমেন্টে গিয়ে দেখি নি”।
তখন বাবাই একটু রেগে মেগে বলল, “ওখানেই তো মেইন জিনিস থাকার কথা রে ঐখান দেখিসনি তাহলে এখন যাওয়া যাক ”।
গগন তখন বলল, “ হ্যাঁ তাহলে চল গিয়ে যাক গিয়ে”।
বলে তিনজনের ওই বাড়ির বেসমেন্টে যায় কিছুক্ষণ পর সেই গ্রাউন্ড ডিটেক্টর টির ব্যাটারি শেষ হয়ে যায়।
হঠাৎই তারা লক্ষ্য করে দরজাতে যেন বারবার কেউ খুলছে আর বন্ধ করছে এবং একজন দৌড়াদৌড়ি করে এইদিক ঐদিক যাচ্ছে আর কেউ যেন কাঁদতে কাঁদতে বলছে আয় আমার কাছে তাড়াতাড়ি আমার কাছে আয়। কিছুক্ষণ পর সেই আওয়াজ টি বন্ধ হয়ে যায় এতে তারা তিনজনে একটু স্থিতিশীল হল।
এরপর তারা শুনতে পায় একটা বড় গাছ পড়ে যাওয়ার শব্দ । বাবাই দেখে ওই বেসমেন্টের জানলা দিয়ে এক কালো চেহারার লোক তাদের দিকে হাত বাড়িয়ে বলছি আমার কাছে আয় তাড়াতাড়ি তোরা।
তারা তিনজনই একবারে জড়সড় হয়ে বসে যায় সুকুমার বলে উঠলো, “ওই কঙ্কালটি যে আমরা বের করেছিলাম সেটা কি আমরা আবার আগের জায়গায় রেখে এসেছিলাম”। বাবাই বলে উঠলো, “নারে আমরা তো ওই অবস্থাতেই রেখেই পালিয়ে এসেছিলাম”।
সুকুমার বলল, “ এইসব বোধহয় কঙ্কালটির আত্মা করছে”।
বাবাই বলে উঠলো, “তাহলে এবার কি হবে আমরা যে বড় একটা ভুল করে ফেলেছি”।
সুকুমার বলল, “চ আমরা বড় দরজাটি দিয়ে পালিয়ে যাই কারণ এইখানে বেশিক্ষন থাকাটা নিরাপত্তা নয়”।
এই বলে বাবাই যেই মাত্র সেই দরজাটি খুলে যাবে তখনই দেখে দরজা বাইরে থেকে যেন কেউ বন্ধ করে রেখেছে।
এরপর তারা তিনজনই খুব ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে।বেশ কিছুক্ষণ পর এই সময় গগন আবিষ্কার করল একটি গুপ্ত দরজার। সেই দরজাটি মধ্য দিয়ে তারা বেরিয়ে পালায় বাইরে। বাইরে বেরিয়ে তারা দেখে সেই কালো চেহারার লোকটি তাদের সামনে উল্টো ভাবে দাঁড়িয়ে আছে। তারা তিনজনই খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড় দেয়।
কিছুদুর যাওয়ার পর একজন বৃদ্ধ লোককে দেখতে পায় আর তারা তিনজনই সেই বৃদ্ধ লোকটির কাছে গিয়ে পার্থনা করে তাদের যেন বাঁচায়।
সুকুমার সেই বৃদ্ধ লোকটিকে সমস্ত কথা খুলে বলে। তবে সেই বৃদ্ধটিকে দেখে বেশ সন্দেহজনক মনে হচ্ছিল সে বৃদ্ধটি কথা বলার ধরণ একদম আলাদা।
সেই বৃদ্ধ টি বলল, “আচ্ছা তোমরা বড় বাড়ি থেকে আসছ তাই না তা বড় বাড়িতে তো কেউ থাকেনা তোমরা এখানে কি করতে এসেছিলে আর তাছাড়া তোমরা বড্ড বড় ভুল করে ফেলেছি তোমাদের উচিত ছিল কঙ্কালটি আবার আগের মতো করে দেওয়া”।
বাবাই একটু কৌতূহলবশত বলে ফেলে, “আচ্ছা দাদু সেই কঙ্কালটি ওইখানে কিভাবে এলো আপনি কি জানেন কারণ এখানে আশেপাশে কোন কবরস্থানে নেই”।
বৃদ্ধ লোকটি একটু হাসিমুখে বলল, “হ্যাঁ আমি জানি কিন্তু এটা অনেক বড় কাহিনী”।
সুকুমার গল্প শুনতে খুব ভালোবাসতো এখানে এসে তার এই অভ্যাস টি পাল্টে পড়লো না তাই সুকুমার তাকে বলতে বলে।
সেই বৃদ্ধলোকটি বলল," শোনো তাহলে ওই যে ওইখানে যে লাল বাড়িটি আছে ওইখানে একটি কুঁড়ে ঘর ছিল আর সেই ওইখানেই সনত নাথ নামের এক ছেলে বাস করত। যদিও এই সময়টা ১৯২০ সময়কার। সনত নাথ ছেলেটি ছোটবেলায় তার বাবাকে হারায় ছেলেটি কষ্ট করে মানুষ হয়। সনত নাথ কালো বলে সকলে তাকে অবজ্ঞা করতো। সে কিছু প্রাথমিক শিক্ষা গ্রহণ করে কাজে চলে যায় ।
সনত নাথ দিনের বেলায় গাছ কাটার কাজ করতো আর রাত্রি জাহাজ মেরামতির কাজ করতো।
একদিনে সনদ নথ গাছ কাটছে ঐসময় দেখতে পায় সুন্দরী তরুণী মহিলা কাটা গাছটির নিচে দাঁড়িয়ে আছে সেই কাটাকাটি ক্রমাগত তার দিকে পড়ে যাচ্ছে সনত নাথ ছুটে গিয়ে সেই মেয়েটিকে বাঁচিয়ে দেয়।
আসলে ওই মেয়েটি হলো Deeney rey । কিছু দিনের জন্য এইখানে বেড়াতে এসেছিলেন । Deeney rey কে খুব সুন্দর দেখতে ছিল। Deeney rey এর বাবা ছিলেন Jason rey যিনি একজন ইংরেজ ছিলেন ।
সনত নাথ প্রথম দেখেতেই denney এর প্রেমে পরে যায় । denney সনত নাথ কে ধন্যবাদ জানান এবং সনত নাথ তাদের বাড়িতে আসার জন্য বলে । একদিন সনত নাথ বিকালে বাড়ি ফিরছিল ওই সময় সে দেখে ওই মেয়েটি নদীর পারে বসে আছে। সনত নাথ সেই মেয়েটির সাথে কথা বলে ।
এইভাবেই কয়েকদিন কেটে যায় সনত নাথ ওই মেয়েটিকে খুব খুব ভালোবাসে ফেলে। তবেসনত নাথ যখন তার বন্ধু দের এই কথা বলে তখন তার বন্ধুরা তাকে অপমান করে আর বলে কালু শালা কাক হয়ে মুক্তার মালা পড়ার শখ ঘুচে যাবে। কিন্তু সনত নাথ তাদের কোনো কথাই শুনলো।
অবশেষে একদিন সনত নাথ ওই মেয়েটি বলে ," আমি তোমার খুব ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো "।
সঙ্গে সঙ্গে পাশ থেকে ওই মেয়েটির দাদা সনত নাথ কে এক ঘুসি মেরে বলল," সালা কালু আমার বোনকে এইসব কথা বলিস তোর কোনো যোগ্যতা নেই। কালু তোকে না ভালো দেখতে না আচ্ছে টাকা পয়সা। যত সব কুলির দল। মেরে নয় গম ভেঙে দেব"।
কিন্তু পাশ থেকে সেই মেয়ে টি বলল ," yes I love 2 baby আমি ও তোমাকে খুব ভালোবাসি "।
মেয়েটির দাদা কিন্তু মেয়েটির উপর খুব রেগে যায়।
সনত নাথ সেই মেয়েটির সাথে ঘুরতো কথা বলতো। তখন ওই আঞ্চলে ইংরেজ দের বিরুদ্ধে বিদ্রোহ করছে মানুষ সেই বিদ্রোহ গুলির নেতৃত্ব দিচ্ছিল সনত নাথ । একদিন মেয়েটি সনত নাথ কাছ থেকে সেই বিদ্রোহ এর সকল তথ্য জানতে পারে যায়। আর তার পড় থেকেই বিদ্রোহগুলি দমন হয়ে যায়।
বেশ কিছুদিন পড় সেই মেয়েটি সনত নাথকে তাদের ওই বড়ো বাড়িতে ডাকে তার বাবা সাথে দেখা করার জন্য । সনত নাথ ওই বাড়িতে যায় আর deeney কে ডাকে। হঠাৎ সনত নাথের পিঠে কেউ যেন গুলি মেরে দেয় পিছন ঘুরতেই সনত নাথ দেখে ওই মেয়েটির দাদা আর তার পিছনে deeney দাড়িয়ে আছে । সনত নাথ ওই মেয়েকে বলল,"কেন "।
ওই মেয়েটি বলে," আমি তোমাকে ভালবাসি না আমি তো শুধু তোমাকে ববহার করেছি। আর তোমার মত কালু কে কেই বা ভালোবাসবে। তোমার না আছে টাকা না আছে রূপ তাহলে কে তোমাকে ভালোবাস বে ।
আর হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য "।
এরপর সনত নাথকে একটি বাক্সে ঢুকিয়া পুতে দেয়।
আর তার মায়ের কাছে সনত নাথ নিখোঁজ হয়ে যায় সারা জীবনের জন্য"।
এবার সুকুমার বলল," আচ্ছা দাদু আপনি কী করে জানলে এ সব কথা "।
তখন সেই বৃদ্ধ লোকটি মুচকি হেসে বলল," কারন আমিই তো সেই সনত নাথ"।
The End
Kiran Chakraborty -writter


Comments